নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রচার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত, যিনি ‘বাপ্পা দা’ নামেই অধিক পরিচিত। এই ব্যস্ততার মধ্যেই মঙ্গলবার, ৭ এপ্রিল, ৬১ বছরে পা দিলেন তিনি। দিনটির সূচনা হয় দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে একটি পদযাত্রার মাধ্যমে। পদযাত্রার শুরুতেই কর্মী-সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন প্রার্থী। এদিন সমর্থকেরা কেক নিয়ে উপস্থিত হন এবং সকলের সঙ্গে হাসিমুখে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন কবি দত্ত। নির্বাচনী ব্যস্ততার মাঝেও এই মুহূর্তে ধরা পড়ে এক অন্যরকম আবেগঘন পরিবেশ। প্রচারের ফাঁকেই মানুষের সঙ্গে এই ঘনিষ্ঠ সংযোগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও আশীর্বাদকে সঙ্গী করেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থী।
राज्य
প্রচারের মাঝেই প্রার্থীর জন্মদিন উদযাপন, উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে
নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রচার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিভি...

निर्भीक बंगाली, निज संवाददाता, दुर्गापुर:
चुनाव बस कुछ ही दिन दूर हैं. अभियान अपने अंतिम चरण में पहुंच गया है. दुर्गापुर शहर के पश्चिम ए|निर्भीक बांग्ला फोटो
