Nirbhik Bangla
राजनीति

নিউ ঘুষিক কোলিয়ারীতে তীব্র জলসংকট, পাম্প খারাপ থাকায় বিক্ষোভ এলাকাবাসীর

নির্ভীক বাংলা,আসানসোল, শনিবার: তীব্র জলসংকটে ভুগছে নিউ ঘুষিক কোলিয়ারী এলাকা। কোলিয়ারীর জল পাম্প খারাপ হয়ে যাওয়ায় গত তিনদিন ধরে এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাস...

Abdul Haque
Abdul Haque
8 जुलाई 2026 को 11:36 am बजे
WhatsApp
নিউ ঘুষিক কোলিয়ারীতে তীব্র জলসংকট, পাম্প খারাপ থাকায় বিক্ষোভ এলাকাবাসীর
निडर बंगाली, आसनसोल, शनिवार: न्यू घुसिक कोलियरी क्षेत्र भीषण जल संकट से जूझ रहा है. कलिया में वाटर पंप खराब होने से तीन दिनों से पानी बह रहा है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, শনিবার: তীব্র জলসংকটে ভুগছে নিউ ঘুষিক কোলিয়ারী এলাকা। কোলিয়ারীর জল পাম্প খারাপ হয়ে যাওয়ায় গত তিনদিন ধরে এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে কোলিয়ারীর এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতা বাদল মিশ্র এবং কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা-সহ অন্যান্যরা। বাদল মিশ্র জানান, “গত তিনদিন ধরে পাম্প খারাপ থাকার কারণে কোলিয়ারীতে জল সরবরাহ বন্ধ রয়েছে। বাধ্য হয়েই এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে হয়েছে।” তিনি আরও বলেন, আসানসোল পৌরনিগমের তরফে যে জল সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে, কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে জল না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খনি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তিনদিনের মধ্যে পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করতে হবে।” এদিকে কোলিয়ারীর ম্যানেজমেন্টের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত পাম্প মেরামত করে স্বাভাবিক জল পরিষেবা পুনরায় চালু করা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিউ ঘুষিক কোলিয়ারীতে তীব্র জলসংকট, পাম্প খারাপ থাকায় বিক্ষোভ এলাকাবাসীর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা