Nirbhik Bangla
जीवन शैली

টলিপাড়ায় শোক! দিঘার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে অভিনেতার মৃত্যু

নির্ভীক বাংলা, দিঘা, পূর্ব মেদিনীপুর: টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা Rahul Arunoday Banerjee-র। রবিবার একটি ধা...

Abdul Haque
Abdul Haque
5 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
টলিপাড়ায় শোক! দিঘার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে অভিনেতার মৃত্যু
निडर बांग्ला, दीघा, पूर्वी मिदनापुर: दुख की छाया छा जाती है. दिघर तलसारी की शूटिंग के दौरान एक दुखद दुर्घटना में अभिनेता राहुल अमू की मृत्यु हो गई|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, দিঘা, পূর্ব মেদিনীপুর: টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা Rahul Arunoday Banerjee-র। রবিবার একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা ও টিমের অন্যান্য সদস্যরা। শুটিংয়ের পর তিনি জলে নামেন। সেই সময়ই আচমকা তলিয়ে যান তিনি। কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করেন উপস্থিত টেকনিশিয়ানরা। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, জলে ডুবে মৃত্যুই হয়েছে তাঁর। ময়নাতদন্তের জন্য দেহ দিঘা হাসপাতালেই রাখা হয়েছে বলে জানা গেছে। অভিনেতা Bhaskar Banerjee, যিনি ওই ধারাবাহিকে তাঁর সঙ্গে কাজ করছিলেন, জানিয়েছেন—শুটিং শেষ হওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে। তাঁর কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কীভাবে এমন হল, তা এখনও স্পষ্ট নয়।” তিনি আরও জানান, শুটিংয়ের ফাঁকে সকলে মধ্যাহ্নভোজে গেলেও Rahul Arunoday Banerjee আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। এরপরই ঘটে এই দুর্ঘটনা। দীর্ঘক্ষণ তিনি না ফেরায় খোঁজ শুরু হয় এবং পরে তাঁকে উদ্ধার করা হয়। হঠাৎ এই ঘটনায় স্তব্ধ টলিপাড়া। সহকর্মী ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
টলিপাড়ায় শোক! দিঘার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে অভিনেতার মৃত্যু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা