Nirbhik Bangla
राज्य

কয়লা বোঝাই ডাম্পার গেট ভেঙে এগিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

নির্ভীক বাংলা, আসানসোল: রবিবার সন্ধ্যায় পাঁচগাছিয়ার কাছে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ভেঙে গেল রেলগেট। একটি কয়লা বোঝাই ডাম্পার গেট ভেঙে এগিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। র...

Abdul Haque
Abdul Haque
5 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
কয়লা বোঝাই ডাম্পার গেট ভেঙে এগিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য
निडर बांग्ला, आसनसोल : रविवार की शाम पंचगजिया के पास एक समपार पर दुर्घटना के कारण रेलवे फाटक टूट गया. पता चला कि डंपर है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল: রবিবার সন্ধ্যায় পাঁচগাছিয়ার কাছে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ভেঙে গেল রেলগেট। একটি কয়লা বোঝাই ডাম্পার গেট ভেঙে এগিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রেলকর্মীদের সূত্রে জানা গেছে, একটি ট্রেন চলে যাওয়ার পর নিয়ম অনুযায়ী গেট নামানো হচ্ছিল। সেই সময় গৌরান্ডী থেকে আসানসোলগামী একটি ডাম্পার দ্রুতগতিতে এসে লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে দেয়। ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ প্রশাসন এসে ডাম্পারটি সরিয়ে দেয় এবং ক্ষতিগ্রস্ত গেট সরানোর ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কয়লা বোঝাই ডাম্পার গেট ভেঙে এগিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা