Nirbhik Bangla
राज्य

জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফর, প্রশংসায় পঞ্চমুখ বিশপ-পাস্টার-ফাদার

নির্ভীক বাংলা https://youtu.be/c8-Tqv7PR5w?si=nys03P6G3UerBhuo জলপাইগুড়ি, বুধবার: ডুয়ার্সে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির ছবি উঠে এল জলপাইগুড়িতে। মঙ্গলবার বিকেল...

Abdul Haque
Abdul Haque
4 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফর, প্রশংসায় পঞ্চমুখ বিশপ-পাস্টার-ফাদার
निडर बंगाली https://youtu.be/c8-Tqv7PR5w?si=nys03P6G3UerBhuo जलपाईगुड़ी, बुधवार: मुख्यमंत्री के दौरे को लेकर शहर में खुशी की तस्वीर सामने आई है. एम|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা https://youtu.be/c8-Tqv7PR5w?si=nys03P6G3UerBhuo জলপাইগুড়ি, বুধবার: ডুয়ার্সে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির ছবি উঠে এল জলপাইগুড়িতে। মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ বাগডোগরা থেকে হেলিকপ্টারে মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন টিয়াবন হ্যালিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি সেন্ট ক্যাথলিক চার্চে যান। চার্চ প্রাঙ্গণে স্থানীয় সংস্কৃতির মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন উপস্থিত বিশপ, পাস্টার ও ফাদাররা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশপ ফাবিয়ান টোপ্পো মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি কন্যাশ্রী-সহ নারীকল্যাণমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সম্মান প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যে গণতন্ত্র রক্ষা ও সর্বধর্ম সমন্বয়ের পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। পাস্টার বসন্ত লামা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণের অভিযোগ ওঠে, সেখানে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে উৎসব পালন হয়। তিনি গুড ফ্রাইডে-তে সরকারি ছুটির দাবিও জানান। প্রায় ১৫ মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। শ্রীরামকৃষ্ণের বাণী তুলে ধরে তিনি সম্প্রীতির বার্তা দেন। গুড ফ্রাইডের ছুটির প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন চলাকালীন বিধিনিষেধের কারণে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তবে নির্বাচনের পর বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, ঐক্যশ্রী, কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার—সব প্রকল্পই সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য। “আমরা যা বলি, তা করি” বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাত-পাতের বিভেদে বিশ্বাস না করার বার্তাও দেন তিনি।
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফর, প্রশংসায় পঞ্চমুখ বিশপ-পাস্টার-ফাদার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা