Nirbhik Bangla
राज्य

নিয়ামতপুরে চাল বোঝাই লরির ধাক্কায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল, এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট

নির্ভীক বাংলা, নিয়ামতপুর, পশ্চিম বর্ধমান: নিয়ামতপুর বাজার এলাকায় একটি চাল বোঝাই লরির ধাক্কায় বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে চিত্তরঞ্জন রোড হয়ে মিউনিসিপাল...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 11:36 pm बजे
WhatsApp
নিয়ামতপুরে চাল বোঝাই লরির ধাক্কায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল, এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট
निडर बांग्ला, नियामतपुर, पश्चिम भंडामन: नियामतपुर बाजार इलाके में चलती गाड़ी बिजली के खंभे से टकरा गयी, जिससे अफरा-तफरी मच गयी. डी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, নিয়ামতপুর, পশ্চিম বর্ধমান: নিয়ামতপুর বাজার এলাকায় একটি চাল বোঝাই লরির ধাক্কায় বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে চিত্তরঞ্জন রোড হয়ে মিউনিসিপালিটি রোডে যাওয়ার সময়। স্থানীয় সূত্রে জানা যায়, চাল খালি করতে যাওয়ার পথে লরিটি অপর দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে থাকা একটি সিমেন্টের বিদ্যুৎ খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বিদ্যুৎ খুঁটিটি ভেঙে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত খুঁটি মেরামতের কাজ শুরু হয়। এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে, ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েন। পরে বিদ্যুৎ দফতরের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিয়ামতপুরে চাল বোঝাই লরির ধাক্কায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল, এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট | Nirbhik Bangla | নির্ভীক বাংলা