Nirbhik Bangla
राज्य

জামুরিয়ার বৈরাগী বাগানে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী

নির্ভীক বাংলা,আসানসোল: জামুরিয়া বিধানসভার বৈরাগী বাগান এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) প্রার্থী Hare R...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
জামুরিয়ার বৈরাগী বাগানে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী
निर्भीक बांग्ला, आसनसोल: जमुरिया विधानसभा के बैरागी बागान इलाके में चुनाव प्रचार के दौरान तृणमूल कांग्रेस (ऑल आई) को स्थानीय निवासियों के गुस्से का सामना करना पड़ा.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: জামুরিয়া বিধানসভার বৈরাগী বাগান এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) প্রার্থী Hare Ram Singh। বুধবার প্রচার অভিযানে এলাকায় পৌঁছে হরে রাম সিং স্থানীয় মানুষের কাছে গিয়ে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানান। তবে অভিযোগ, সেই সময় সাধারণ মানুষ তাঁর কাছে বিভিন্ন সমস্যার কথা জানাতে চাইলে তিনি থেমে কথা না বলে এগিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের এলাকায় একাধিক সমস্যা রয়েছে, যা প্রার্থীর কাছে তুলে ধরার সুযোগ তারা পাননি। বিশেষ করে এলাকার মহিলারা জানান, তারা পানীয় জল, রাস্তা ও অন্যান্য নাগরিক পরিষেবার সমস্যার কথা জানাতে চেয়েছিলেন, কিন্তু প্রার্থী তাঁদের কথা না শুনেই চলে যান। এর ফলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, নির্বাচনের সময় প্রার্থী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন, কিন্তু পরে আর সাধারণ মানুষের খোঁজ নেন না। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জামুরিয়ার বৈরাগী বাগানে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী | Nirbhik Bangla | নির্ভীক বাংলা