Nirbhik Bangla
पश्चिम बर्धमान

সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা

নির্ভীক বাংলা,সালানপুর: নির্বাচনী প্রচারে নেমে সরাসরি মানুষের দরজায় পৌঁছে গেলেন বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। সোমবার সালানপুরের ক্ষুদিকা গ্রামে বাড়ি ব...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা
बेबाक बंगाली, सालानपुर: बाराबनी विधानसभा के तृणमूल कांग्रेस प्रत्याशी विधान उपाध्याय चुनाव प्रचार करते हुए सीधे लोगों के दरवाजे पर पहुंचे. एस|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,সালানপুর: নির্বাচনী প্রচারে নেমে সরাসরি মানুষের দরজায় পৌঁছে গেলেন বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। সোমবার সালানপুরের ক্ষুদিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। এদিন প্রচারের সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন বিধান উপাধ্যায়। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, এলাকায় রাস্তা-ঘাট ও পানীয় জলের মতো বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এখনও বহু মানুষের বাড়ির সমস্যা রয়ে গেছে এবং সব বাড়িতে জল সংযোগ পৌঁছায়নি। নির্বাচনে জয়ী হলে এই সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার আশ্বাস দেন তিনি। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি-সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সালানপুরে বাড়ি বাড়ি প্রচারে বিধান উপাধ্যায়, গুরুত্ব পেল স্থানীয় সমস্যা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা