Nirbhik Bangla
राज्य

জামুড়িয়ায় দমকল পরিষেবা চালুর আশ্বাস, প্রার্থী হয়ে পরিকল্পনার কথা জানালেন হরেরাম সিং

নির্ভীক বাংলা জামুড়িয়া: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জামুড়িয়া বিধানসভায় পুনরায় প্রার্থী হিসেবে হরেরাম সিং-এর নাম ঘোষণা হতেই এলাকায় খুশির হাওয়া ব...

Abdul Haque
Abdul Haque
30 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
জামুড়িয়ায় দমকল পরিষেবা চালুর আশ্বাস, প্রার্থী হয়ে পরিকল্পনার কথা জানালেন হরেরাম সিং
निडर बंगाली ज़मुरिया: आगामी 2026 विधानसभा चुनाव से पहले, जमुरिया विधानसभा में तृणमूल कांग्रेस के पुनः उम्मीदवार हरेराम सिंह-|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা জামুড়িয়া: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জামুড়িয়া বিধানসভায় পুনরায় প্রার্থী হিসেবে হরেরাম সিং-এর নাম ঘোষণা হতেই এলাকায় খুশির হাওয়া বইতে শুরু করেছে। দলীয় কর্মী-সমর্থকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন এবং উৎসবের পরিবেশ তৈরি হয়। প্রার্থী মনোনয়নের জন্য মমতা ব্যানার্জী-কে ধন্যবাদ জানিয়ে হরেরাম সিং বলেন, জামুড়িয়ায় এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, যা তিনি আগামী দিনে সম্পূর্ণ করতে চান। এর মধ্যে অন্যতম বড় পরিকল্পনা হল জামুড়িয়ায় দমকল পরিষেবা চালু করা। তিনি জানান, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং এবারে তা বাস্তবায়নের চেষ্টা করবেন। এছাড়াও দরবারডাঙ্গা এলাকায় একটি জলাধার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এই প্রকল্পের জন্য প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন বলে উল্লেখ করেন এবং জানান, মুখ্যমন্ত্রী আগেই এই বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। হরেরাম সিং আরও বলেন, জামুড়িয়ায় হিন্দিভাষী মানুষের সংখ্যা বেশি হওয়ায় দল তাকে আবারও সুযোগ দিয়েছে। তিনি আশ্বাস দেন, আগামী দিনে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জামুড়িয়ায় দমকল পরিষেবা চালুর আশ্বাস, প্রার্থী হয়ে পরিকল্পনার কথা জানালেন হরেরাম সিং | Nirbhik Bangla | নির্ভীক বাংলা