Nirbhik Bangla
राज्य

কুলটি-তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিয়ামতপুর নিউ থেকে চিনাকুড়ি বাজার পর্যন্ত পরিক্রমা

কুলটি, পশ্চিম বর্ধমান : ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। Asansol...

Abdul Haque
Abdul Haque
25 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
কুলটি-তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিয়ামতপুর নিউ থেকে চিনাকুড়ি বাজার পর্যন্ত পরিক্রমা
कुलट्टी, पश्चिम बंगाल: 2026 राज्य विधानसभा चुनाव की तारीख की घोषणा अभी बाकी है। इससे पहले वह राज्य के अन्य जिलों की तरह पश्चिम बंगाल पहुंचे|निर्भीक बांग्ला फोटो
কুলটি, পশ্চিম বর্ধমান : ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। Asansol–Durgapur Police Commissionerate-এর অধীন আসানসোল শিল্পাঞ্চলে মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে রুট মার্চের আয়োজন করা হয়। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে-র নেতৃত্বে নিয়ামতপুর নিউ রোড হয়ে লিথুরিয়া রোড পেরিয়ে চিনাকুড়ি বাজার পর্যন্ত চলে এই রুট মার্চ। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের আয়োজন। রাস্তায় টহল দিতে দেখা যায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের। স্থানীয়দের মতে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। আগামী দিনেও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এমন রুট মার্চ চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটি-তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিয়ামতপুর নিউ থেকে চিনাকুড়ি বাজার পর্যন্ত পরিক্রমা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা