Nirbhik Bangla
खेल

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের পাশে ফারাক্কার আন্ধুয়া স্পোর্টিং ক্লাব

ফারাক্কা: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অভাবী ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল ফারাক্কার ঐতিহ্যবাহী আন্ধুয়া স্পোর্টিং ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রায় ৪৫টি পরিবারের হাতে...

Abdul Haque
Abdul Haque
24 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের পাশে ফারাক্কার আন্ধুয়া স্পোর্টিং ক্লাব
फ़रामिजा: रमज़ान के पवित्र महीने को ध्यान में रखते हुए, फ़रामिजा का पारंपरिक भारतीय खेल क्लब गरीब और संकटग्रस्त परिवारों के साथ खड़ा है। संडे क्लब|निर्भीक बांग्ला फोटो

ফারাক্কা: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অভাবী ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল ফারাক্কার ঐতিহ্যবাহী আন্ধুয়া স্পোর্টিং ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রায় ৪৫টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোসাব্বেরুল শেখ, সমাজসেবী ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্যরা। ক্লাব সভাপতি মোসাব্বেরুল শেখ বলেন, “আমরা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটাই আমাদের ক্লাবের অন্যতম লক্ষ্য। রমজান মাসে যাতে কোনো অভাবী মানুষ কষ্টের সম্মুখীন না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” উল্লেখ্য, এই ক্লাবটির উদ্বোধন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ক্লাবের ধারাবাহিক মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রশংসার সুর শোনা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের পাশে ফারাক্কার আন্ধুয়া স্পোর্টিং ক্লাব | Nirbhik Bangla | নির্ভীক বাংলা