Nirbhik Bangla
जीवन शैली

মহিলার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত পাণ্ডবেশ্বর

নির্ভীক বাংলা: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সুন্দরা সূত্রধর (প্রায় ৩৬-৪০)। তিনি বৈদ্যনাথপুর গ্রাম...

Abdul Haque
Abdul Haque
24 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
মহিলার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত পাণ্ডবেশ্বর
निडर बंगाली: पश्चिम भंडामन के पांडाबेश्वर इलाके में एक महिला की असामान्य मौत से भारी दहशत है। मृधि का नाम शूद्र सूत्रधार है (|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সুন্দরা সূত্রধর (প্রায় ৩৬-৪০)। তিনি বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের হুচুকডাঙা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি একটি ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। ওই ভিডিওতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, বাংলার বাড়ি প্রকল্পে ঘর না পাওয়ায় সুন্দরা সূত্রধর ভাঙা গোয়ালঘরে বসবাস করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়। এর পাল্টা হিসেবে শাসকদল তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, সুন্দরা সূত্রধরের পাকা বাড়ি রয়েছে এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। সেই ভিডিওতে মহিলাকে বলতে শোনা যায়, তিনি জানতেন না কোন উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে শনিবার সকালে পাশের একটি খড়ের ঘর থেকে সুন্দরা সূত্রধরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতার ছেলে অভিযোগ করেন, “গোয়ালঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয় ও মানসিক চাপে আমার মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।” তিনি জিতেন্দ্র তিওয়ারি-র গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। ঘটনার পর মৃতার পরিবারের পাশে দাঁড়ান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি শোকপ্রকাশ করে বলেন, “ঘটনায় আমি মর্মাহত। সঠিক তদন্ত হোক, আমরা পরিবারের পাশে আছি।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মহিলার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত পাণ্ডবেশ্বর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা