Nirbhik Bangla
राज्य

কুলটির নিয়ামতপুরে পরপর ৪টি উন্নয়নমূলক কাজের সূচনা

নির্ভীক বাংলা, মহেশ দে, আসানসোল পশ্চিম বর্ধমান জেলার কুলটি-র নিয়ামতপুর এলাকায় পরপর চারটি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করলেন তৃণমূল রাজ্য নেতা তথা ADDA-র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্য...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
কুলটির নিয়ামতপুরে পরপর ৪টি উন্নয়নমূলক কাজের সূচনা
निर्विक बांग्ला, महेश डे, आसनसोल पश्चिम बर्दवान जिले के कुल्टी के नियामतपुर इलाके में तृणमूल राज्य नेता ने लगातार चार विकास कार्यों का उद्घाटन किया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, মহেশ দে, আসানসোল পশ্চিম বর্ধমান জেলার কুলটি-র নিয়ামতপুর এলাকায় পরপর চারটি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করলেন তৃণমূল রাজ্য নেতা তথা ADDA-র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। শনিবার দুপুর ১টা নাগাদ আসানসোল পৌর নিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের নিউ কলোনী পলাশ বাগানে একটি ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। এরপর পল্টন ডাঙ্গা এলাকায় একটি সাবমার্শিবল পাম্পের উদ্বোধন করা হয়। পরে নিয়ামতপুর কবরস্থান এলাকায় একটি ঢালাই রাস্তার কাজের সূচনা এবং কবরস্থান মহল্লায় আরও একটি ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করা হয়। সব মিলিয়ে চারটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হুসেন, কুলটি ব্লক-২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়, ব্লক-২ যুব তৃণমূলের সভাপতি রবি যাদব সহ অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন ও পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে এই কাজগুলি দ্রুত সম্পন্ন করা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটির নিয়ামতপুরে পরপর ৪টি উন্নয়নমূলক কাজের সূচনা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা