Nirbhik Bangla
पश्चिम बर्धमान

ইসিএলের পরিত্যক্ত মাটির ঢিপিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক পাণ্ডবেশ্বরে

পাণ্ডবেশ্বর এলাকায় পরিত্যক্ত খনি অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। Eastern Coalfields Limited (ইসিএল)-এর টক্কর আম্মাটির ঢিবিতে শুক্রবার রাতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
ইসিএলের পরিত্যক্ত মাটির ঢিপিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক পাণ্ডবেশ্বরে
पांडवेश्वर इलाके के खाली पड़े खनन क्षेत्र में भयानक आग लग गई है. ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड (ईसीएल) - शुक्रवार की रात अपने कारखाने में|निर्भीक बांग्ला फोटो

পাণ্ডবেশ্বর এলাকায় পরিত্যক্ত খনি অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। Eastern Coalfields Limited (ইসিএল)-এর টক্কর আম্মাটির ঢিবিতে শুক্রবার রাতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর-এর ওসিপি কলোনির হনুমান মন্দির সংলগ্ন পরিত্যক্ত মাটির পাহাড়ে শুকনো সরগাছে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাহাড়ের চূড়া থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আগুনের লেলিহান শিখা, ফলে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানা-র পুলিশ। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে উঁচু ঢিবিতে উঠে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে ইসিএলের পক্ষ থেকে একটি অগ্নিনির্বাপক জলবাহী গাড়িও ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত আগুনের তাণ্ডব চলার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। রাত দশটার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ইসিএলের পরিত্যক্ত মাটির ঢিপিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক পাণ্ডবেশ্বরে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা