Nirbhik Bangla
राज्य

পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, মেমারি ও ভাতারে মানবিক উদ্যোগ

নির্ভীক বাংলা, বর্ধমান: পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক উদ্যোগের নজির গড়ে উঠল। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও নিত্...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, মেমারি ও ভাতারে মানবিক উদ্যোগ
निडर बंगाली, बंधनमान: पवित्र रमजान माह के अवसर पर पूर्वी वंदमान जिले के विभिन्न इलाकों में इफ्तार सामग्री का वितरण कर मानवीय पहल की मिसाल कायम की गयी.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, বর্ধমান: পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক উদ্যোগের নজির গড়ে উঠল। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও নিত্যানন্দ ব্যানার্জি-এর ব্যবস্থাপনায় মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। রমজান মাস জুড়ে রোজাদারদের পাশে থাকার বার্তা দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। অন্যদিকে, বর্ধমানের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে প্রায় এক হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভাতার স্টেশন এলাকা ও মুরাতিপুর বাজার এলাকায় মোট ১৫০ জন রোজাদারের হাতে ২১ দিনের ইফতারের উপকরণ তুলে দেওয়া হয়। প্রত্যেকের প্যাকেটে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি ছাতু, ৫০০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম আদা, ২৫০ গ্রাম খেজুর, ১ লিটার তেল এবং ২০ প্যাকেট ওআরএস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সানাই ফৌজদার, অশোক হাজরা ও আমির শেখ সহ অন্যান্যরা। রোজাদার জ্যোৎস্না বিবি, হালিম শেখ ও লিয়াকত হোসেন মল্লিক জানান, প্রাপ্ত খাদ্যসামগ্রীতে তাঁদের পরিবারের এক মাসের ইফতার নির্বিঘ্নে সম্পন্ন হবে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, রমজানের প্রতিটি দিনে রোজাদারদের জন্য সুষম ইফতার নিশ্চিত করাই সংস্থার মূল লক্ষ্য।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, মেমারি ও ভাতারে মানবিক উদ্যোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা