Nirbhik Bangla
खेल

গিরমিন্টে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা

আসানসোল: গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিকে উৎসাহ দিতে উদ্যোগী হল আসানসোল স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে গিরমিন্ট কোলিয়ারির মাঠে আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে দিবারাত...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
গিরমিন্টে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা
सहजसोल : सहज खेल प्रेमी संघ ग्रामीण खेल एवं संस्कृति को बढ़ावा देने में सक्रिय है. संस्था गिरमिन की ओर से 28 तारीख रविवार शाम को इसकी जानकारी दी गई है|निर्भीक बांग्ला फोटो

আসানসোল: গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিকে উৎসাহ দিতে উদ্যোগী হল আসানসোল স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে গিরমিন্ট কোলিয়ারির মাঠে আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা। সংগঠনের সম্পাদক অরিজিৎ মুখার্জি জানান, বর্তমান যুগে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। সেই ভাবনা থেকেই গ্রামাঞ্চলের মেয়েদের নিয়ে এই বড় আয়োজন। মোট ১৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়, যা চলবে ২৮ তারিখ থেকে আগামী ২ তারিখ পর্যন্ত। খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ১ তারিখ অনুষ্ঠিত হবে সাঁওতালি আদিবাসী নৃত্য পরিবেশনা এবং ২ তারিখ বাউল সঙ্গীত ও হোলি মিলন উৎসবের আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আশেপাশের গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হবে। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবের আবহ তৈরি হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
গিরমিন্টে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা