Nirbhik Bangla
राज्य

২০ কেজি গাঁজা সমেত তিন মহিলা গ্রেফতার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোলে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। আসানসোল উত্তর থানা-র জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ি ও নারকোটিক্স বিভাগের যৌথ উদ্যোগে চালানো অভিযানে ২০ ...

Abdul Haque
Abdul Haque
22 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
২০ কেজি গাঁজা সমেত তিন মহিলা গ্রেফতার
निडर बंगाली, श्याम दास, आसनसोल आसनसोल में मादक पदार्थ विरोधी अभियान में पुलिस को बड़ी सफलता मिली है. आसनसोल उत्तर पुलिस स्टेशन, जहांगेरी मोहल्ला, जांच और औषधि प्रवर्तन|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোলে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। আসানসোল উত্তর থানা-র জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ি ও নারকোটিক্স বিভাগের যৌথ উদ্যোগে চালানো অভিযানে ২০ কেজি গাঁজা-সহ তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। আসানসোল রেলওয়ে স্টেশন-এর ৭ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি ময়দান এলাকা থেকে সন্দেহভাজন তিন মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃতরা ট্রেনে করে জামশেদপুর থেকে আসানসোলে এসেছিল। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
২০ কেজি গাঁজা সমেত তিন মহিলা গ্রেফতার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা