Nirbhik Bangla
राज्य

কুলটিতে উত্তেজনার অবসান, নিয়ামতপুরে আম্বেদকর মূর্তি স্থাপন নিয়ে দুই দলের সরে দাঁড়ানো

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:আসানসোলের কুলটি-র নিয়ামতপুর ইস্কো মোড়ে ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর-এর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বার্নপ...

Abdul Haque
Abdul Haque
18 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
কুলটিতে উত্তেজনার অবসান, নিয়ামতপুরে আম্বেদকর মূর্তি স্থাপন নিয়ে দুই দলের সরে দাঁড়ানো
निर्भीक बंगाली, श्याम दास, आसनसोल: आसनसोल के कुल्टी-आर नियामतपुर में डॉ. भीमराव रामजी अंबेडकर की प्रतिमा स्थापित करने को लेकर पिछले दो दिनों से विरोध प्रदर्शन चल रहा है.|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:আসানসোলের কুলটি-র নিয়ামতপুর ইস্কো মোড়ে ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর-এর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বার্নপুর সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ উক্ত ফাঁকা জায়গায় আম্বেদকরের মূর্তি বসানোর পরিকল্পনা ঘোষণা করলে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার বিকেলে কুলটি ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার জানান, ২০ তারিখ ইস্কো কর্তৃপক্ষের তরফে মূর্তি স্থাপনের কাজ হবে এবং সেখানে বিজেপির কোনও কর্মী, সমর্থক বা নেতৃত্ব উপস্থিত থাকবেন না। এরপর একই দিন রাত প্রায় ৯টা নাগাদ নিয়ামতপুর তৃণমূল কার্যালয়ে জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতির উপস্থিতিতে পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। সেখানেও জানানো হয়, ২০ তারিখ ইস্কো কর্তৃপক্ষ মূর্তি স্থাপনের যে কাজ করবে, সেখানে তৃণমূলের পক্ষ থেকেও কেউ উপস্থিত থাকবে না। ফলে দুই দলের এই ঘোষণার পর নিয়ামতপুরে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আপাতত প্রশমিত হয়েছে। প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটিতে উত্তেজনার অবসান, নিয়ামতপুরে আম্বেদকর মূর্তি স্থাপন নিয়ে দুই দলের সরে দাঁড়ানো | Nirbhik Bangla | নির্ভীক বাংলা