Nirbhik Bangla
जीवन शैली

মাকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে — কুলটিতে চাঞ্চল্য

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: মাকে গুলি করে খুন করার পর নিজেই আত্মঘাতী হল ছেলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী। পরিবার সূত্...

Abdul Haque
Abdul Haque
18 जून 2026 को 09:36 pm बजे
WhatsApp
মাকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে — কুলটিতে চাঞ্চল্য
निडर बंगाली, श्याम दास, आसनसोल: बेटे ने अपनी मां को गोली मारकर आत्महत्या कर ली. यह दुखद घटना कुलट्टी इलाके में हुई. मृतक का नाम राजा मुखर्जी है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: মাকে গুলি করে খুন করার পর নিজেই আত্মঘাতী হল ছেলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোর রাতে আচমকাই গুলির শব্দ শোনা যায়। অভিযোগ, রাজা মুখার্জী তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করার পর নিজেই আত্মঘাতী হন। ঘটনার সময় বাড়িতে আগুনও জ্বলতে দেখা যায়, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে কুলটি থানা-র পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। দুই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মাকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে — কুলটিতে চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা