নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: বারাবনি এলাকায় কোলিয়ারীর সুরক্ষা কর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে আট বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সরকারি আইনজীবী অরিজিৎ ব্যানার্জী জানান, ৯ মে ২০২১ সালে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সুরক্ষা দলের অফিসার দিলীপ প্রসাদ খবর পান যে খয়রাবাঁধ এলাকায় বেআইনি কয়লা পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ কয়লা মজুত করা হয়েছে। খবর পেয়ে তিনি সুরক্ষা কর্মীদের নিয়ে সেখানে পৌঁছালে বাটুল গড়াই ও তার সহযোগীরা লাঠি ও রড নিয়ে তার উপর হামলা চালায়। এই ঘটনায় মামলা রুজু হয় বারাবনি থানা-য়। মামলার শুনানিতে মোট দশ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) বাটুল গড়াইকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। মহামান্য বিচারকের এই রায়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
राज्य
কোলিয়ারীর সুরক্ষা কর্মীর উপর হামলা বাটুল গড়াইকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড
নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: বারাবনি এলাকায় কোলিয়ারীর সুরক্ষা কর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে আট বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সরকারি আইনজীবী অরিজিৎ ব...

निर्भीक बंगाली श्याम दास आसनसोल:
बाराबनी क्षेत्र में कोलियरी सुरक्षाकर्मियों पर हमले के आरोपी बतुल गाढ़ा को आठ साल जेल की सजा सुनाई गयी है.|निर्भीक बांग्ला फोटो
