Nirbhik Bangla
मनोरंजन

মহাবলি’ নাটকে রক্তদান সচেতনতার বার্তা

‘ হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পারবাক্সী এলাকায় রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন প্রাঙ্গণ-এর উদ্যোগে মঞ্চস্থ হল সচেতনতামূলক নাটক ‘...

Abdul Haque
Abdul Haque
16 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
মহাবলি’ নাটকে রক্তদান সচেতনতার বার্তা
' हावड़ा ग्रामीण जिले के जयपुर पुलिस स्टेशन के काशमली ग्राम पंचायत के पारबक्सी क्षेत्र में राज्य स्तरीय सामाजिक स्वैच्छिक संगठन चिरनाबीन परिसर-|निर्भीक बांग्ला फोटो

হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পারবাক্সী এলাকায় রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন প্রাঙ্গণ-এর উদ্যোগে মঞ্চস্থ হল সচেতনতামূলক নাটক ‘মহাবলি’। রক্তদান শিবির সংগঠনের আহ্বান জানিয়ে সমাজে মানবিক বার্তা ছড়িয়ে দিতেই এই নাট্যআয়োজন করা হয়। ৭৪ বছর বয়সি প্রবীণ নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা ভাষ্কর লাহিড়ীর লেখা এই নাটক দর্শক ও শ্রোতাদের মন জয় করে। সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরে নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী শেখ রমিজুল হক ও রুকসোনা বেগম আমাদের প্রতিনিধিকে জানান, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক উদ্যোগে মানুষকে এগিয়ে আনাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। নাটকে অভিনয় করেন জয়ন্তী, চন্দ্রীমা চক্রবর্তী, বিমান, সুব্রত ভট্টাচার্য, সৌরভ, আসিমুদ্দিন সান, কুশল, অনুপম মণ্ডল প্রমুখ। আবহ সংগীতে ছিলেন কৌশিক কুণ্ড ও মলয়। আয়োজকদের আশা, এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে এবং আরও বেশি মানুষ রক্তদানে উৎসাহিত হবেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মহাবলি’ নাটকে রক্তদান সচেতনতার বার্তা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা