Nirbhik Bangla
राज्य

বিনা নোটিশে ৯৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল অন্ডাল।

অন্ডাল, পূর্ব বর্ধমান: বিনা নোটিশে ৯৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল অন্ডাল। সোমবার সকাল সাতটা থেকে Damodar Valley Corporation (ডিভিসি)-র অন্ডাল গেটের বাইরে রাস্তা অবরোধ...

Abdul Haque
Abdul Haque
15 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
বিনা নোটিশে ৯৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল অন্ডাল।
अंडाल, पूर्वी वंदमान: बीना अंडाल। दामोदर घाटी निगम (डीबीसी)-अंडाल गेट के बाहर सोमवार सुबह 7 बजे से सड़क नाकाबंदी...|निर्भीक बांग्ला फोटो

অন্ডাল, পূর্ব বর্ধমান: বিনা নোটিশে ৯৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল অন্ডাল। সোমবার সকাল সাতটা থেকে Damodar Valley Corporation (ডিভিসি)-র অন্ডাল গেটের বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বরখাস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। বিক্ষোভের জেরে ডিভিসি গেটের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবরোধের কারণে ডিভিসির একাধিক ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিক গেটের বাইরে আটকে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, প্রায় ১১ মাস আগে কোনও পূর্ব নোটিশ ছাড়াই ডিভিসিতে কর্মরত ৯৬ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর বহুবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। তাঁদের অভিযোগ, বারবার আলোচনার আশ্বাস মিললেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারী তাপস রায় বলেন, “কোনও নোটিশ ছাড়াই আমাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও ফল মেলেনি। তাই বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।” শ্রমিকদের দাবি, বরখাস্ত হওয়া শ্রমিকদের পুনরায় গেটপাস দিয়ে কাজে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। অবরোধের জেরে ডিভিসি গেটের বাইরে বহু কর্মী ও আধিকারিক আটকে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে এই বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বিনা নোটিশে ৯৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল অন্ডাল। | Nirbhik Bangla | নির্ভীক বাংলা