Nirbhik Bangla
जीवन शैली

স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা, ক্ষোভে ফুঁসছে রাধানগর

মুর্শিদাবাদ, ভরতপুর: স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও আজও পাকা রাস্তার মুখ দেখেনি রাধানগর গ্রাম। ভরতপুর-১ নম্বর ব্লকের এই গ্রামে উন্নয়নের অভাব নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা...

Abdul Haque
Abdul Haque
15 जून 2026 को 05:36 am बजे
WhatsApp
স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা, ক্ষোভে ফুঁসছে রাধানগর
मुर्शिदाबाद, भरतपुर: आजादी के सात दशक बाद आज मैं राधानगर गांव की सड़क को देखता हूं। भरतपुर-1 ब्लॉक के इस गांव में विकास न होने से गुस्सा|निर्भीक बांग्ला फोटो

মুর্শিদাবাদ, ভরতপুর: স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও আজও পাকা রাস্তার মুখ দেখেনি রাধানগর গ্রাম। ভরতপুর-১ নম্বর ব্লকের এই গ্রামে উন্নয়নের অভাব নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। ভোট আসে, ভোট যায়—কিন্তু রাস্তার হাল আর ফেরে না, এমনটাই অভিযোগ তাঁদের। দেশভাগের সময় গড়ে ওঠা এই গ্রাম ৭৬ বছরে পা দিলেও প্রধান রাস্তাটি আজও কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা নামলেই হাঁটু সমান কাদা, বড় বড় গর্ত আর জল জমে নিত্যদিনের দুর্ভোগ বাড়িয়ে তোলে। স্কুল পড়ুয়া থেকে প্রবীণ মানুষ—সকলেরই যাতায়াত কার্যত দুঃসহ হয়ে ওঠে। অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। ক্ষোভে ফেটে পড়ে সম্প্রতি গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দিয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, গৌীনগর গ্রাম থেকে রাধানগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তা অবিলম্বে পাকা পিচের করা হোক। প্রতিশ্রুতি আর কালক্ষেপণ নয়—দ্রুত কাজ শুরুর দাবি তুলেছেন তাঁরা। এ প্রসঙ্গে ভরতপুর-১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান, গ্রামবাসীদের লিখিত আবেদন পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে প্রশ্ন একটাই—প্রশাসনের আশ্বাস কি বাস্তবে রূপ পাবে, নাকি আবারও নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির তালিকায় নাম উঠবে রাধানগরের? উত্তর খুঁজছে গোটা গ্রাম।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা, ক্ষোভে ফুঁসছে রাধানগর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা