Nirbhik Bangla
दुर्गापुर

পানাগড়ে সেনা জওয়ানের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য কাঁকসায়

কাঁকসা, পশ্চিম বর্ধমান: কাঁকসা থানা এলাকার পানাগড় রেলপাড়ের টাঙ্কি তলা ডিফেন্স কলোনীতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, এক সেনা জওয়ানের তালাবদ্ধ বাড়িতে দুষ্কৃতীরা দুঃসাহসিকভাব...

Abdul Haque
Abdul Haque
13 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
পানাগড়ে সেনা জওয়ানের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য কাঁকসায়
कांचसा, पश्चिमी बंडामान: कांचसा थाना क्षेत्र के टंकी रेलवे स्टेशन इलाके के डिफेंस कॉलोनी में दिल दहला देने वाली चोरी की घटना घटी. कथित तौर पर, सेना जे|निर्भीक बांग्ला फोटो

কাঁকসা, পশ্চিম বর্ধমান: কাঁকসা থানা এলাকার পানাগড় রেলপাড়ের টাঙ্কি তলা ডিফেন্স কলোনীতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, এক সেনা জওয়ানের তালাবদ্ধ বাড়িতে দুষ্কৃতীরা দুঃসাহসিকভাবে চুরি চালিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে, বাড়ির মালিক সেনা জওয়ান হীরালাল রাম। পারিবারিক কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বিহারের সিওয়ান জেলায় গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা ফাঁকা বাড়িকে টার্গেট করে বলে অভিযোগ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয় সূত্রে খবর, বাড়ির আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের সন্ধান চালানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, ফাঁকা বাড়িগুলিতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোখা যায়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां