Nirbhik Bangla
राज्य

রোটারি ক্লাবের উদ্যোগে তিনদিনের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির

নির্ভীক বাংলা শ্যাম দাস,আসানসোল: আগামী ২০, ২১ ও ২২ মার্চ আসানসোলের এস বি গড়াই রোডে পার্বতী হলে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনব্যাপী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। উদ্যোগ নিয়েছে Rotary ...

Abdul Haque
Abdul Haque
13 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
রোটারি ক্লাবের উদ্যোগে তিনদিনের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির
निडर बंगाली श्याम दास, एसओएल: 20, 21 और 22 मार्च को पार्वती हॉल, एस. बिगारी रोड, आसनसोल में तीन दिवसीय कृत्रिम प्रशिक्षण।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা শ্যাম দাস,আসানসোল: আগামী ২০, ২১ ও ২২ মার্চ আসানসোলের এস বি গড়াই রোডে পার্বতী হলে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনব্যাপী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। উদ্যোগ নিয়েছে Rotary Club of Asansol Greater। শনিবার দুপুরে আসানসোল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি Sachin Roy জানান, শিল্পাঞ্চলসহ বিভিন্ন জেলায় বহু দরিদ্র মানুষ দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাত বা পা হারানোর পর আর্থিক অসুবিধার জন্য কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করাতে পারেন না। তাঁদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, ভিন জেলা বা দূরবর্তী এলাকা থেকে আসা দুঃস্থ মানুষের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনও কারণে প্রতিস্থাপনে দেরি হলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন Asansol Municipal Corporation-এর চেয়ারম্যান Amarnath Chatterjee, ডেপুটি মেয়র তথা রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি Abhijit Ghatak এবং মেয়র পরিষদের সদস্য Gurudas Chatterjee। উদ্যোক্তাদের আশা, এই শিবিরের মাধ্যমে বহু অসহায় মানুষ নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রোটারি ক্লাবের উদ্যোগে তিনদিনের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির | Nirbhik Bangla | নির্ভীক বাংলা