Nirbhik Bangla
पश्चिम बर्धमान

বোলকুন্ডায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সালানপুরে রাস্তার শিলান্যাস; পাওয়ার গ্রিডে বৈঠক বিধান উপাধ্যায়ের

আসানসোল/বারাবনি: শনিবার একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন বারাবনির বিধায়ক তথা Asansol Municipal Corporation-এর মেয়র Bidhan Upadhyay। দিনের শুরুতে তিনি বোলকুন্ডা গ্রামে অবৈতনিক...

Abdul Haque
Abdul Haque
13 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
বোলকুন্ডায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সালানপুরে রাস্তার শিলান্যাস; পাওয়ার গ্রিডে বৈঠক বিধান উপাধ্যায়ের
आसनसोल/बाराबनी : आसनसोल नगर निगम के निदेशक बिधान उपा जया ने शनिवार को कई विकासात्मक कार्यक्रमों में भाग लिया. डी|निर्भीक बांग्ला फोटो

আসানসোল/বারাবনি: শনিবার একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন বারাবনির বিধায়ক তথা Asansol Municipal Corporation-এর মেয়র Bidhan Upadhyay। দিনের শুরুতে তিনি বোলকুন্ডা গ্রামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। ভবনটি Eastern Coalfields Limited (ইসিএল)-এর সিএসআর ফান্ড থেকে প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন ভবন চালু হওয়ায় পড়ুয়াদের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে। এরপর রূপনারায়ানপুরে Power Grid Corporation of India Limited-এর দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। সেখানে জমিদাতাদের মধ্যে যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিধান উপাধ্যায়ের প্রস্তাবে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা যায়। পরে তিনি সালানপুর পঞ্চায়েতের নিমতলা থেকে ক্ষুদিকা রেলগেট হয়ে কালিতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করেন। জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বলেন, “উন্নয়ন হচ্ছে, আগামী দিনেও আরও উন্নয়ন হবে। উন্নয়নের কান্ডারী হচ্ছেন Mamata Banerjee। তিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বোলকুন্ডায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সালানপুরে রাস্তার শিলান্যাস; পাওয়ার গ্রিডে বৈঠক বিধান উপাধ্যায়ের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা