Nirbhik Bangla
राज्य

নিয়ামতপুরে যানজট রুখতে জরুরি বৈঠক, উপস্থিত এসিপি ট্রাফিক

মহেশ দে, নির্ভীক বাংলা,আসানসোল: যানজট সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিল Asansol Durgapur Police Commissionerate-এর কুলটি অঞ্চলের নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড। সোমবার দুপুর ১টা নাগাদ নিয়াম...

Abdul Haque
Abdul Haque
13 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
নিয়ামতপুরে যানজট রুখতে জরুরি বৈঠক, উপস্থিত এসিপি ট্রাফিক
महेश देव, निर्भिक बांग्ला, सहज: यातायात समस्याओं से निपटने के लिए आसनसोल दुर्गापुर पुलिस संगीत अभियंता-कुल्टी अन्नयन नियामतपुर उप यातायात गार्ड|निर्भीक बांग्ला फोटो

মহেশ দে, নির্ভীক বাংলা,আসানসোল: যানজট সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিল Asansol Durgapur Police Commissionerate-এর কুলটি অঞ্চলের নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড। সোমবার দুপুর ১টা নাগাদ নিয়ামতপুরের একতা ভবনে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক Mohammad Jasim, ট্রাফিক ইন্সপেক্টর Rana Ambika Dutta, নিয়ামতপুর সাব ট্রাফিক ইন্সপেক্টর Mrinalkanti Murmu। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি Gurvinder Singh, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি Sachin Baldia, কুলটি ব্লক-১ তৃণমূল সভাপতি Badal Puitundi এবং আসানসোল মিনি বাস ও বড় বাস সংগঠনের সদস্যরা। বৈঠকে মূলত নিয়ামতপুর এলাকায় কীভাবে স্থায়ীভাবে যানজট নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজার এলাকা ও প্রধান সড়কে অবৈধ পার্কিং, বাসস্ট্যান্ডের বিশৃঙ্খলা, অটো ও টোটোর নির্দিষ্ট স্টপেজ না থাকা—এই সমস্ত বিষয় নিয়ে মতবিনিময় হয়। ট্রাফিক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খুব শীঘ্রই নির্দিষ্ট পার্কিং জোন চিহ্নিত করা, রাস্তার উপর দখলদারি বন্ধ করা এবং নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী সংগঠনগুলিও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রশাসনের দাবি, সকলের সমন্বিত উদ্যোগেই নিয়ামতপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিয়ামতপুরে যানজট রুখতে জরুরি বৈঠক, উপস্থিত এসিপি ট্রাফিক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা