Nirbhik Bangla
जीवन शैली

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে উন্নত সার্জারি নিয়ে বিশেষ কর্মশালা

নির্ভীক বাংলা: উন্নততর শল্যচিকিৎসা পদ্ধতির প্রসার ও আধুনিক সার্জারির নতুন দিকগুলি তুলে ধরতে The Association of Surgeons of India-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠ...

Abdul Haque
Abdul Haque
12 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে উন্নত সার্জারি নিয়ে বিশেষ কর্মশালা
निडर बंगाली: बेहतर सर्जिकल तकनीकों को बढ़ावा देने और आधुनिक सर्जरी के नए पहलुओं को उजागर करने के लिए द एसोसिएशन ऑफ सर्जन्स ऑफ इंडिया का पश्चिम बंगाल।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: উন্নততর শল্যচিকিৎসা পদ্ধতির প্রসার ও আধুনিক সার্জারির নতুন দিকগুলি তুলে ধরতে The Association of Surgeons of India-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল Bankura Sammilani Medical College and Hospital-এ। এই কর্মশালায় রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ শল্যচিকিৎসকরা অংশ নেন। উপস্থিত ছিলেন চিকিৎসক পড়ুয়ারাও। আধুনিক সার্জারি পদ্ধতি, জটিল অপারেশনের নতুন কৌশল, রোগী সুরক্ষা ও অস্ত্রোপচারের পরবর্তী পরিচর্যা—এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রায়োগিক উপস্থাপনা করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এর মাধ্যমে জেলার চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে উন্নত সার্জারি নিয়ে বিশেষ কর্মশালা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা