Nirbhik Bangla
राज्य

মহাশিবরাত্রি উপলক্ষে শান্তি কমিটির বৈঠক বরাকর ফাঁড়ি প্রাঙ্গনে

শ্যাম দাস নির্ভীক বাংলা আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর উদ্যোগে প্রত্যেক বড় উৎসবের আগে থানা ও ফাঁড়ি প্রাঙ্গনে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আগা...

Abdul Haque
Abdul Haque
12 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
মহাশিবরাত্রি উপলক্ষে শান্তি কমিটির বৈঠক বরাকর ফাঁড়ি প্রাঙ্গনে
श्याम दास निर्भीक बंगालसोल : सहलसाल दुर्गापुर पुलिस मिशनरी - हर बड़े त्योहार से पहले पुलिस थाने व चौकियों में शांति समिति की बैठक आयोजित की जाती है.|निर्भीक बांग्ला फोटो

শ্যাম দাস নির্ভীক বাংলা আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর উদ্যোগে প্রত্যেক বড় উৎসবের আগে থানা ও ফাঁড়ি প্রাঙ্গনে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে পালিত হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাশিবরাত্রি। উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ি প্রাঙ্গনে গতকাল রাতে এক শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনারেটের এসিপি (কুলটি) শেখ জাভেদ, বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেঘনাথ মণ্ডল সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় বিশেষভাবে জানানো হয়, মহাশিবরাত্রি উপলক্ষে বের হওয়া শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি কোনও রকম উত্তেজনামূলক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গান বাজানো যাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সকল সম্প্রদায়ের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মহাশিবরাত্রি উপলক্ষে শান্তি কমিটির বৈঠক বরাকর ফাঁড়ি প্রাঙ্গনে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা