Nirbhik Bangla
राज्य

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সূচনা, ‘বাবরি যাত্রা’র ডাক জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের

নির্ভীক বাংলা,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ: বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের বেলডাঙ্গায় জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের উদ্যোগে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের দাবি, প্রায়...

Abdul Haque
Abdul Haque
11 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সূচনা, ‘বাবরি যাত্রা’র ডাক জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের
निडर बंगाली, मुर्शिदाबाद, पश्चिम बंगाल: बुधवार को मुर्शिदाबाद के रेजीनगर के बेलबंगी में जेयूपी सुप्रीमो हुमायूं कबीर द्वारा एक धार्मिक समारोह का आयोजन किया गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ: বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের বেলডাঙ্গায় জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের উদ্যোগে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের দাবি, প্রায় ১,২০০ জন মৌলভী, মাওলানা ও মুফতি সেখানে উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ নির্মাণকাজ শুরুর ঘোষণা করা হয়। মঞ্চ থেকে হুমায়ুন কবির জানান, ১২ ফেব্রুয়ারি ‘বাবরি যাত্রা’ অনুষ্ঠিত হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৯টায় নদীয়া জেলার পলাসী থেকে যাত্রা শুরু হয়ে মালদা ও উত্তর দিনাজপুর ঘুরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পৌঁছবে। প্রায় ১০০টি গাড়িতে মোট ৫০০ জন অংশগ্রহণ করবেন বলেও তিনি দাবি করেন। পথিমধ্যে কয়েকটি স্থানে সমাবেশেরও পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে অন্যান্য জেলাতেও এই যাত্রা সম্প্রসারিত করা হতে পারে বলে জানান তিনি। হুমায়ুন কবির দাবি করেন, মসজিদ নির্মাণকাজ কোনওভাবেই বন্ধ হবে না। তিনি জানান, প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ৩০০ কোটি টাকা, যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা সংগ্রহ হয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের পক্ষ থেকে এই নির্মাণের বিরোধিতা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির কথাও জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগের রাজনৈতিক তাৎপর্য নিয়েও জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সূচনা, ‘বাবরি যাত্রা’র ডাক জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা