Nirbhik Bangla
राज्य

পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ

ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা একাংশ পরীক্ষার্থীর জন্য আজ শেষ হলো। দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল শহরের মোট...

Abdul Haque
Abdul Haque
10 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ
इस साल की मध्यमा परीक्षा, जो 2 फरवरी को शुरू हुई थी, कई उम्मीदवारों के लिए आज समाप्त हो गई। दुर्गापुर नेपालडा हिंदी हाई स्कूल|निर्भीक बांग्ला फोटो

ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা একাংশ পরীক্ষার্থীর জন্য আজ শেষ হলো। দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল শহরের মোট পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের। পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ। দীর্ঘদিনের প্রস্তুতি, মানসিক চাপ ও পরিশ্রমের পর অবশেষে পরীক্ষা শেষ হওয়ায় যেন মুক্তির স্বাদ পায় তারা। কেন্দ্রের বাইরে বেরিয়েই একে অপরকে আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। হাসি, ছবি তোলা ও শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরীক্ষার্থীদের অনেকেই জানায়, “পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এখন অনেকটাই নিশ্চিন্ত লাগছে।” পরীক্ষা শেষে এই আনন্দঘন মুহূর্ত তাদের স্কুলজীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল বলেই মত পড়ুয়াদের।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা