Nirbhik Bangla
राज्य

আগুন নিয়ন্ত্রণের পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল আসানসোল, ৮ ফেব্রুয়ারি: আসানসোলের কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাশে শনিবার বিকেলে ট্রান্সফরমারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দ...

Abdul Haque
Abdul Haque
8 जून 2026 को 01:36 pm बजे
WhatsApp
আগুন নিয়ন্ত্রণের পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
निर्भीक बंगाली, श्याम दास आसनसोल आसनसोल, 8 फरवरी: आसनसोल के कल्ट में नियामतपुर जेट्टी रोड के पास शनिवार दोपहर एक ट्रांसफार्मर में आग लग गई|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল আসানসোল, ৮ ফেব্রুয়ারি: আসানসোলের কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাশে শনিবার বিকেলে ট্রান্সফরমারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনার পরে বিদ্যুৎ দফতরের কর্মচারীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকাল প্রায় ৫টা নাগাদ একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়। তার ফলে ট্রান্সফরমারের নিচে থাকা একটি ডাস্টবিনে আগুন লেগে যায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাস্টবিনটি পরিষ্কার না হওয়ায় সেখানে জমে থাকা আবর্জনার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ট্রান্সফরমারের কেবল জ্বলে যায়। আগুনের ভয়াবহ দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ দফতরের কর্মীরা একটি বিদ্যুৎ ভ্যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেই সময়ই ক্ষুব্ধ স্থানীয়রা বিদ্যুৎ দফতরের কর্মচারীকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, গত চার দিন ধরে ট্রান্সফরমারের সমস্যার কথা জানানো হলেও বিদ্যুৎ দফতরের তরফে কেউ আসেননি। সেই গাফিলতির ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আসানসোল থেকে দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে বিদ্যুৎ দফতরের গাফিলতি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আগুন নিয়ন্ত্রণের পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা