Nirbhik Bangla
प्रौद्योगिकी

কাঁচরাপাড়ায় ইসরোর ‘স্পেস অন হুইলস’ মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম

নির্ভীক বাংলা,উজ্জ্বল ভৌমিক, নিজস্ব প্রতিনিধি | কাঁচরাপাড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘোষিত উদ্যোগের বাস্তব রূপ এবার দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। ...

Abdul Haque
Abdul Haque
6 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
কাঁচরাপাড়ায় ইসরোর ‘স্পেস অন হুইলস’ মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম
निर्भीक बंगाली, प्रबुद्ध जगत, निज प्रतिनिधि। कांच का दरवाज़ा: इस पहल की घोषणा प्रधानमंत्री नरेंद्र मोदी ने 'मन की बात' कार्यक्रम में की थी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,উজ্জ্বল ভৌমিক, নিজস্ব প্রতিনিধি | কাঁচরাপাড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘোষিত উদ্যোগের বাস্তব রূপ এবার দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরোর (ISRO) যে ছয়টি বিশেষ ভ্রাম্যমাণ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস আজ কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। মহাকাশ গবেষণা, রকেট প্রযুক্তি ও স্যাটেলাইট বিজ্ঞানের সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরিচয় করিয়ে দিতেই ইসরোর এই বিশেষ উদ্যোগ। ‘স্পেস অন হুইলস’ নামের এই চলমান প্রদর্শনী দেখতে এদিন কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে প্রচুর ছাত্র-ছাত্রী ভিড় জমায়। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। প্রদর্শনী বাসটির ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মহাকাশ অভিযানের মডেল, তথ্যচিত্র এবং ছবি প্রদর্শিত হচ্ছে। চন্দ্রযান, মঙ্গলযান-সহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনের খুঁটিনাটি তথ্য কাছ থেকে দেখে পড়ুয়াদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। বাসটি ঘুরে দেখার পর ছাত্র-ছাত্রীদের চোখেমুখে ছিল বিস্ময় ও আনন্দের ছাপ। এক পড়ুয়া জানায়, “বইয়ের পাতায় যেগুলো পড়েছি, সেগুলো আজ সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমি ইসরোর বিজ্ঞানী হতে চাই এবং দেশের নাম উজ্জ্বল করতে চাই।” শিক্ষকদের মতে, এই ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইসরোর ‘স্পেস অন হুইলস’ কর্মসূচি যে ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণার দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে, তা বলাই বাহুল্য।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কাঁচরাপাড়ায় ইসরোর ‘স্পেস অন হুইলস’ মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম | Nirbhik Bangla | নির্ভীক বাংলা