Nirbhik Bangla
राज्य

কুলটির ৬০ নম্বর ওয়ার্ডে ফের শুরু সাফাই কাজ, মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে উদ্যোগ

নির্ভীক বাংলা,আসানসোল: ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, পরিচয়পত্র, পিএফ-সহ একাধিক দাবিতে গত ৮ দিন ধরে আসানসোল পৌর নিগমের অধীন ১০৬টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ...

Abdul Haque
Abdul Haque
6 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
কুলটির ৬০ নম্বর ওয়ার্ডে ফের শুরু সাফাই কাজ, মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে উদ্যোগ
निर्भीक बांग्ला, आसनसोल: न्यूनतम 15 हजार वेतन वृद्धि, पहचान पत्र, पीएफ समेत कई मांगों को लेकर पिछले 8 दिनों से आसनसोल नगर निगम अंतर्गत 106 वार|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, পরিচয়পত্র, পিএফ-সহ একাধিক দাবিতে গত ৮ দিন ধরে আসানসোল পৌর নিগমের অধীন ১০৬টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এর জেরে আসানসোল শহর জুড়ে বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে সাফাই কর্মীদের কর্মবিরতি, অন্যদিকে আসানসোল পৌর নিগমে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই আজ সকাল প্রায় ১০টা নাগাদ কুলটির ৬০ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দাসপাড়ায় এলাকার মহিলারা নিজেরাই রাস্তায় নেমে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। ঠিক সেই সময় ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে ওই ওয়ার্ডের সাফাই কর্মীরা পুনরায় সাফাইয়ের কাজে হাত দেন। নিয়ামতপুর লিথুরিয়া রোডে মা অন্নপূর্ণা মন্দিরের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় সাফাই কর্মীদের। এই বিষয়ে ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রানী মিশ্র কী বললেন, আসুন শুনে নেওয়া যাক।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটির ৬০ নম্বর ওয়ার্ডে ফের শুরু সাফাই কাজ, মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্রর নেতৃত্বে উদ্যোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা