নির্ভীক বাংলা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মহিলারা আগে লক্ষ্মীভাণ্ডারে এক হাজার টাকা পাচ্ছিলেন, তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা করে পাবেন। একইভাবে, যাঁরা ১,২০০ টাকা করে পেতেন, তাঁদের জন্য সেই পরিমাণ বাড়িয়ে ১,৭০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির নিয়ামতপুর এলাকায় মহিলাদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। মহিলারা একে অপরকে আবির মাখিয়ে, আনন্দ বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে এই খুশির মুহূর্ত উদযাপন করেন। এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করবে এবং পরিবারের দৈনন্দিন জীবনে বড় সহায়তা দেবে। স্থানীয় মহিলাদের মতে, লক্ষ্মীভাণ্ডারের টাকা বৃদ্ধির ফলে তাঁদের সংসার চালানো অনেকটাই সহজ হবে।
राज्य
লক্ষ্মীভাণ্ডারের টাকা বৃদ্ধি, কুলটির নিয়ামতপুরে মহিলাদের বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন
নির্ভীক বাংলা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন। নতুন সিদ্ধান্...

निडर बंगाली:
राज्य की मुख्यमंत्री ममता बंदुपा ध्यान ने आज लक्ष्मी भंडार परियोजना के लिए धन की राशि में वृद्धि की घोषणा की। इस घोषणा के|निर्भीक बांग्ला फोटो
