শ্যামদাস ,নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর এলাকায় অবস্থিত একটি বিচালি গোডাউনে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও হইচই শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা আগেই একটি গাড়ি গোডাউনে বিচালি নামিয়ে যায়। এরপর গোডাউনের মালিক তালা বন্ধ করে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত গোডাউন মালিককে খবর দেন। খবর পেয়ে গোডাউন মালিক ঘটনাস্থলে এসে তালা খুলতেই দেখা যায়, ভেতরে রাখা বিচালি দাউদাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে পাশের একটি দোকানও আগুনের কবলে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে আগুন ছড়িয়ে পড়া রোধের চেষ্টা করেন। এরপর দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
राज्य
বিচালি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়
শ্যামদাস ,নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর এলাকায় অবস্থিত একটি বিচালি গোডাউনে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগ...

श्यामदास, निर्भीक बंगाल, आसनसोल, पश्चिम बंगाल:
सोमवार को आसनसोल के नियामतपुर थाना अंतर्गत सीतारामपुर इलाके में स्थित एक वाणिज्यिक गोदाम में|निर्भीक बांग्ला फोटो
