Nirbhik Bangla
राज्य

১৯ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: ১৯ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রী দ্রু...

Abdul Haque
Abdul Haque
2 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
১৯ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের
निर्भीक बंगाली, रानीगंज: नेशनल हाईवे 19 एसबीएसटी बस में भीषण आग लग गयी. देखते ही देखते बस में आग लग गई। लेकिन बस के अंदर|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: ১৯ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রী দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা। ঘটনার খবর পেয়ে পানিও এলাকার তৃণমূল নেতা সাধন সিং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। একইসঙ্গে দমকল বিভাগেও খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক বলে জানা গেছে। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে এসবিএসটিসি বাসটি। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের একাংশ দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বাসটিকে রাস্তার এক প্রান্তে সরিয়ে অন্য যানবাহন চলাচল স্বাভাবিক করে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। জানা গেছে, এসবিএসটিসি বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
১৯ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা