Nirbhik Bangla
राजनीति

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের টোটো পরিষেবা চালু বিধায়কের

নির্ভীক বাংলা: আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে ...

Abdul Haque
Abdul Haque
1 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের টোটো পরিষেবা চালু বিধায়কের
निडर बंगाली: मध्यमा परीक्षा 2026 आज से शुरू हो गई है. पांडवेश्वर विधानसभा के विभिन्न स्कूलों के परीक्षा केंद्रों में आम छात्र|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলেন। বুধবার পাণ্ডবেশ্বর রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক। এই টোটো পরিষেবার মাধ্যমে পরীক্ষার দিনগুলিতে ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হবে। এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মাধ্যমিক পরীক্ষার্থীর আগামী ভবিষ্যতের জন্য তিনি শুভকামনা জানান। পাশাপাশি তিনি জানান, যে সব কেন্দ্রগুলিতে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই সমস্ত কেন্দ্রে এই বিনামূল্যের টোটো পরিষেবা চালু থাকবে, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের টোটো পরিষেবা চালু বিধায়কের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা