Nirbhik Bangla
राज्य

শ্লোগান–পাল্টা শ্লোগানে উত্তপ্ত নিমচা

নির্ভীক বাংলা: সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিমচা কোলিয়ারীতে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই তৃ...

Abdul Haque
Abdul Haque
1 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
শ্লোগান–পাল্টা শ্লোগানে উত্তপ্ত নিমচা
निडर बंगाली: आसनसोल दक्षिण विधानसभा में सोमवार को राजनीतिक तनाव हो गया. इलाके में पहुंचने पर बीजेपी विधायक अग्निमित्रा पालके ने 'पराया पराया दिदिव|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিমচা কোলিয়ারীতে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই তৃণমূল কংগ্রেসের নেতা অর্জুন সিং সহ দলীয় কর্মীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। অর্জুন সিংয়ের দাবি, বিজেপি বিধায়িকা এলাকায় অশান্তি সৃষ্টি করতেই এসেছিলেন। বিগত পাঁচ বছরে বিধায়িকার কাজের পরিসংখ্যান জানতে চাওয়া হলেও তা তিনি দিতে পারেননি। সেই কারণেই এলাকার সব ধর্মের মানুষের মধ্যে শান্তি বজায় রাখতে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে, বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের সংস্থা ইসিএলের কর্মী হয়েও অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় কেন্দ্রীয় সরকারকে গালিগালাজ করছেন। তিনি স্পষ্ট জানান, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। এরপর বিজেপি কর্মীরা পাল্টা ‘মমতা হায় হায়’ স্লোগান দিতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां