Nirbhik Bangla
राज्य

মাইথন ড্যামের থার্ডডাইক পিকনিক স্পট হঠাৎ করে বিনা আগাম নোটিশে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোলের মাইথন ড্যামের থার্ডডাইক পিকনিক স্পট রবিবার (ছুটির দিন) হঠাৎ করে বিনা আগাম নোটিশে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। দূর-দূরা...

Abdul Haque
Abdul Haque
31 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
মাইথন ড্যামের থার্ডডাইক পিকনিক স্পট হঠাৎ করে বিনা আগাম নোটিশে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা
निडर बंगाली, श्याम दास, आसनसोल आसनसोल के मैथन डैम स्थित तीसरे पिकनिक स्पॉट को बिना किसी सूचना के रविवार को अचानक बंद कर दिए जाने से पर्यटक काफी परेशान हैं।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোলের মাইথন ড্যামের থার্ডডাইক পিকনিক স্পট রবিবার (ছুটির দিন) হঠাৎ করে বিনা আগাম নোটিশে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। দূর-দূরান্ত থেকে আসা বহু পর্যটক গাড়ি নিয়ে স্পটে প্রবেশ করতে পারেননি। কল্যাণেশ্বরী নাকা থেকেই তাঁদের ঘুরিয়ে দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে অনেক পর্যটক রাস্তার পাশেই পিকনিক সারেন। অথচ থার্ডডাইক পিকনিক স্পটটি ছিল একেবারেই ফাঁকা—সব দোকানপাট বন্ধ। আগাম কোনো ঘোষণা না থাকায় এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন পর্যটকরা। ক্ষতিগ্রস্ত হয়েছেন নৌকা চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও। জানা গেছে, রবিবার আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পূজা উপলক্ষে থার্ডডাইক এলাকায় বিশেষ অনুষ্ঠান ও ভোগের আয়োজন থাকায় পিকনিক বন্ধ রাখা হয়। এই পূজাকে কেন্দ্র করে এদিন সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। নাচ-গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকে গোটা এলাকা। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, থার্ডডাইক ছাড়া অন্যান্য পিকনিক স্পট—সিধাবাড়ি ও ফায়ারিং রেঞ্জ—খোলা রয়েছে। যদিও সেখানে যেতে পর্যটকদের ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। এই হঠাৎ সিদ্ধান্তে বিশেষ করে দূর থেকে আসা পর্যটকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পর্যটকদের দাবি, অন্তত আগাম ঘোষণা দেওয়া হলে এমন ভোগান্তি এড়ানো যেত।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মাইথন ড্যামের থার্ডডাইক পিকনিক স্পট হঠাৎ করে বিনা আগাম নোটিশে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা