Nirbhik Bangla
राज्य

তিন মাস পর বন্দিদশা থেকে মুক্তি

নির্ভীক বাংলা,গোপাল শীল | দক্ষিণ ২৪ পরগনা দীর্ঘ তিন মাসের উৎকণ্ঠার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে অবশেষে নিজের দেশের মাটিতে পা রাখলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। শুক্রবার দক্ষি...

Abdul Haque
Abdul Haque
30 मई 2026 को 03:36 pm बजे
WhatsApp
তিন মাস পর বন্দিদশা থেকে মুক্তি
निडर बंगाली, गोपाल शील दक्षिण 24 परगना तीन महीनों की लंबी चिंता का अंत। बांग्लादेश की जेलों से रिहा होने के बाद भारत की 14 जेलों में बंद|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,গোপাল শীল | দক্ষিণ ২৪ পরগনা দীর্ঘ তিন মাসের উৎকণ্ঠার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে অবশেষে নিজের দেশের মাটিতে পা রাখলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে প্রশাসনের উপস্থিতিতে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামের একটি ট্রলারে চড়ে কুলতলী থেকে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ১৯ অক্টোবর মাঝসমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাঁদের আটক করে এবং বাগেরহাট জেলা আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়। পরবর্তী সময়ে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ জলসীমায় দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে মৎস্যজীবী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারত মোট ২৩ জন মৎস্যজীবীকে ফিরে পায়, বিনিময়ে ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাঁদের দেশের হাতে তুলে দেওয়া হয়। ফিরে আসা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে ১৪ জন কাকদ্বীপ, কুলতলী ও হুগলির বাসিন্দা। বাকি ৯ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিন ফ্রেজারগঞ্জ বন্দরে কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, পুলিশ ও উপকূল রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে মৎস্যজীবীদের তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রিয়জনকে ফিরে পেয়ে মৎস্যজীবীদের পরিবারে বইছে আনন্দের বন্যা। দীর্ঘ সময় পর ঘরে ফিরতে পেরে আবেগাপ্লুত মৎস্যজীবীরাও সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
তিন মাস পর বন্দিদশা থেকে মুক্তি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা