Nirbhik Bangla
राज्य

মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক

নির্ভীক বাংলা,বাঁকুড়া: বাঁকুড়া সদর থানার অন্তর্গত ভাদুল এলাকায় মদ বোঝাই একটি লরির চালকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি মদের গুদামের একেবারে পাশেই আগুন লাগায় প্রাথমি...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক
निडर बंगाली: बांकुडु सेंट्रल पुलिस स्टेशन के तहत वडुल इलाके में एक शराब ट्रक चालक के केबिन में भीषण आग लग गई। सरकारी शराब|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,বাঁকুড়া: বাঁকুড়া সদর থানার অন্তর্গত ভাদুল এলাকায় মদ বোঝাই একটি লরির চালকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি মদের গুদামের একেবারে পাশেই আগুন লাগায় প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহর লাগোয়া ভাদুলে সরকারি মদের গুদামের পাশে দাঁড়িয়ে ছিল মদ ভর্তি লরিটি। সেই সময় লরির চালক কেবিনের মধ্যেই ছিলেন এবং খালাসি কেবিনের ভেতরে একটি ছোট রান্নার গ্যাসে রান্নার কাজ করছিলেন। আচমকাই সেই গ্যাস থেকে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি কেবিন থেকে নেমে আসেন চালক ও খালাসি। খবর পেয়ে মদের গুদামের কর্মীরা দ্রুত ফায়ার এক্সটিংউইশার নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। লরিতে বিপুল পরিমাণ দাহ্য মদ থাকায় বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকলেও দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় রক্ষা পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রান্নার সময় কেবিনে থাকা ছোট গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও বাঁকুড়া সদর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা