Nirbhik Bangla
राज्य

বাংলার বাড়ি প্রকল্পে ৩২ লক্ষ মানুষকে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যজুড়ে ৩২ লক্ষ মানুষকে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সিঙ্গুর থেকে তিনি একাধিক...

Abdul Haque
Abdul Haque
28 मई 2026 को 03:36 am बजे
WhatsApp
বাংলার বাড়ি প্রকল্পে ৩২ লক্ষ মানুষকে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
निडर बंगाली, श्याम दास, आसनसोल मुख्यमंत्री ममता बनर्जी ने धाय बांग्ला होम योजना के तहत राज्य भर में 32 लाख लोगों को अनुदान देने की घोषणा की|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যজুড়ে ৩২ লক্ষ মানুষকে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সিঙ্গুর থেকে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলার বাড়ি প্রকল্প ও ঘাটাল মাস্টার প্ল্যান। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক দপ্তরে এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা শাসক এস. পন্নাবলম। তিনি জানান, বাংলার বাড়ি প্রকল্পে জেলায় প্রথম দফায় ৮ হাজার বাড়ির অনুমোদন দেওয়া হয়, যার জন্য ১০০ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যেই ৭ হাজার বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় আরও ৭ হাজার ১০০ বাড়ির জন্য ৮৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলে জানান জেলা শাসক। তিনি আরও বলেন, প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে এবং কয়েকজন উপভোক্তার হাতে অনুমোদনপত্রও তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি কৃষি যন্ত্রপাতির জন্যও অনুদান দেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী, জেলা পরিষদের মেন্টর ভি. শিবদাসন দাশু, বিভিন্ন দপ্তরের আধিকারিক, পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিরা। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী জানান, ২০২৫ সালে ১২ লক্ষ এবং ২০২৬ সালে ২০ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও অনুদান বরাদ্দ করা হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাংলার বাড়ি প্রকল্পে ৩২ লক্ষ মানুষকে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা