Nirbhik Bangla
राजनीति

আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি :শনিবার আসানসোলের ইসিএলের সাঁকতোড়িয়া অঞ্চলের সদর দফতরের মূল গেট বন্ধ করে আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএলের অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিক...

Abdul Haque
Abdul Haque
13 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ
निर्भीक बांग्ला कौशिक मुखर्जी: आईएनटीटीयूसी के नेतृत्व में शनिवार को आसनसोल में ईसीएल के संकटोरिया क्षेत्रीय मुख्यालय के मुख्य द्वार को अवरुद्ध कर विरोध प्रदर्शन किया गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি :শনিবার আসানসোলের ইসিএলের সাঁকতোড়িয়া অঞ্চলের সদর দফতরের মূল গেট বন্ধ করে আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএলের অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস‍্যরা।উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী। এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ‍্যমের সামনে এসে বলেন বিগত তিন মাস ধরে ইসিএলের অস্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না । যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন। তার পরেও বিগত তিনমাস ধরে বেতন না পেয়ে তারা একপ্রকার বাধ‍্য হয়ে এদিন ইসিএলের সদর দফতরে বিক্ষোভে সামিল হয়। তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকেরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন আগামী চারদিনের মধ‍্যে সমস‍্যার সমাধান হবে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে যানান।

বাইট ::নরেন্দ্র নাথ চক্রবর্তী (তৃর্ণমুল কংগ্রেস জেলা সভাপতি )

বাইট ::অভিজিৎ ঘটক (INTTUC, জেলা সভাপতি )

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা