Nirbhik Bangla
राज्य

পেঙ্গলিনের আঁশ পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে গ্রেফতার দুই

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:- এবার পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন।ধৃত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি(৩৪),অনিল কুমার চৌধুরী(২৪)।ধৃত দুজনেই আসানসো...

Abdul Haque
Abdul Haque
9 मई 2026 को 09:36 am बजे
WhatsApp
পেঙ্গলিনের আঁশ পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে গ্রেফতার দুই
निर्भीक बंगाली प्रश्नकर्ता मुखर्जी आसनसोल:- अब दोनों को पेंग्लिन गांव जाते समय वन रक्षकों ने पकड़ लिया। रामकुमार गिरि (2৑), अनिल कुमारध|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:-

এবার পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন।ধৃত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি(৩৪),অনিল কুমার চৌধুরী(২৪)।ধৃত দুজনেই আসানসোলের বাসিন্দা বলে জানা যায়।ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে আসানসোল কুমারপুর এলাকা থেকে পাচারের পথে এই দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো আঁশ উদ্ধার হয়েছে।যারা বাজার মূল্য আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা।আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি জানিয়েছেন পেঙ্গলিনের আসগুলি পাচারের জন্য ডিল করার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই পাচারের কথা জানতে পারি। পরে আসানসোলের কুমারপুর এলাকায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে স্পট চিহ্নিত করে হাতেনাতে দুজনকে পেঙ্গলিনের আঁশ সহ আটক করা হয়।ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পেঙ্গলিনের আঁশ পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে গ্রেফতার দুই | Nirbhik Bangla | নির্ভীক বাংলা