Nirbhik Bangla
जीवन शैली

স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা আশা কর্মীদের

। আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশা কর্মীদের একাংশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশা কর্মীদের আটকানোর অভিযোগ। বারাসাত স্টেশনে আশা কর্মীদের আটকানোর অভিয...

Abdul Haque
Abdul Haque
20 मई 2026 को 01:36 pm बजे
WhatsApp
স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা আশা কর্মীদের
. आज फिर आशा कार्यकर्ता स्वास्थ्य निर्माण अभियान का हिस्सा हैं। अभियान में शामिल होने के लिए राज्य के विभिन्न हिस्सों से आईं आशा कार्यकर्ताओं को कथित तौर पर रोका गया।|निर्भीक बांग्ला फोटो

আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশা কর্মীদের একাংশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশা কর্মীদের আটকানোর অভিযোগ। বারাসাত স্টেশনে আশা কর্মীদের আটকানোর অভিযোগ GRP-র বিরুদ্ধে। বুধবার সকালে যখন বারাসাত স্টেশন থেকে আশা কর্মীরা টিকিট ট্রেনে উঠতে যান তখন অভিযোগ রেল পুলিশের তরফ থেকে আশা কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়।। বেশ কিছুক্ষণ ধরে বারাসাত স্টেশন চত্বরে আশা কর্মীদের সাথে পুলিশদের ধস্তাধস্তি শুরু হয়। তাদের অভিযোগ তারা সাধারণ মানুষের মতো টিকিট কেটেই ট্রেনে উঠছিল কিন্তু পুলিশের তরফ থেকে তাদের ট্রেনে উঠতে দেওয়া হবে না। যা নিয়ে স্টেশনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।। ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়াদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া এবং বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে বলে দাবি তুলে বেশ কয়েক দফা দাবিতে রাজ্য় জুড়ে কর্মবিরতি আশা কর্মীদের। টানা ৩০ দিন ধরে রাজ্য় জুড়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা। অভিযানে অশান্তির আশঙ্কায় স্বাস্থ্য ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিচয়পত্র পরীক্ষা করে তবে ঢুকতে দেওয়া হচ্ছে স্বাস্থ্যভবন।। স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা আশা কর্মীদের। ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ মোড়ে পুলিশের পক্ষ থেকে তাদের বাস আটকানো হলে পথে বসে বিক্ষোভ শুরু করেন তারা। অন্যদিকে হাওড়া স্টেশনে ও আটকে দেওয়া হয় আন্দোলন রত আশা কর্মীদের

আশা কর্মীদের আসানসোল স্টেশনে আটকে দেওয়া হয়েছে।

বানপুর স্টেশন বুধবার রাজ্যের স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের তাদের দাবি নিয়ে আলোচনার জন্য যেতে বলা হয়েছিল। বুধবার সকালে আশা কর্মীরা আসানসোল স্টেশনে ট্রেন ধরতে গেলে পশ্চিম বাংলার পুলিশ এবং জিআরপি যৌথভাবে তাদের আটকায়। বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান আশা কর্মীদের স্বাস্থ্য ভবনে তাদের দাবি নিয়ে আলোচনা করতে ডাকা হয়েছিল সেইমতো তারা সকালে ট্রেন ধরতে গেলে পশ্চিম বাংলার পুলিশ এবং জিআরপি যৌথভাবে তাদের আটকায় তারপর থেকে তারা আন্দোলনে বসে গেছে পশ্চিম বাংলার সরকার বিভিন্ন গণ আন্দোলনকে পুলিশ প্রশাসন দিয়ে আটকানোর চেষ্টা করছে তাদের আন্দোলনের পাশে বিজেপি থাকবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা আশা কর্মীদের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা