Nirbhik Bangla
राज्य

হাতে লাঠি কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উপরে কদম গাছে ডালে বসে যুবক , খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে*

নির্ভীক বাংলা,নদিয়া , কাজল বসাক * নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়...

Abdul Haque
Abdul Haque
25 मई 2026 को 09:36 am बजे
WhatsApp
হাতে লাঠি কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উপরে কদম গাছে ডালে বসে যুবক , খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে*
निडर बंगाली, नदी, काजल बसाक * नदिया के शांतिपुर थाने के उदयपुर प्राइमरी स्कूल के सामने सोमवार सुबह एक अजीब घटना घटी. कंधे पर थैला|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,নদিয়া , কাজল বসাক

*

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন । পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল দপ্তরের কর্মীরা যুবক কদম গাছ থেকে চল্লিশ ফুট উপর থেকে নিচে নামায় স্বস্তি ফিরে পান।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
হাতে লাঠি কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উপরে কদম গাছে ডালে বসে যুবক , খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে* | Nirbhik Bangla | নির্ভীক বাংলা