Nirbhik Bangla
मनोरंजन

নদিয়ার ভালুকায় পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক মিঠুন চক্রবর্তীর

নির্ভীক বাংলা: নদিয়া: পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকায় নদিয়া দক্ষিণ বিজেপি...

Abdul Haque
Abdul Haque
23 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
নদিয়ার ভালুকায় পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক  মিঠুন চক্রবর্তীর
निडर बंगाली: नदिया: फिल्म अभिनेता और बीजेपी नेता मिथुन चक्रवर्ती ने संकल्प सभा से तृणमूल को बाहर करने की मांग की है. शनिवार नया साल|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: নদিয়া: পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকায় নদিয়া দক্ষিণ বিজেপির উদ্যোগে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।আর এই সভাকে ঘিরে সকাল থেকেই প্রস্তুতি ছিলো তুঙ্গে । এদিনের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিন জেলার সভানেত্রী অপর্না নন্দী, সাংসদ জগন্নাথ সরকার, সহ জেলা, রাজ্য নেতৃত্ব। শাসক তৃণমূলকে তীর্যক ভাষায় আক্রমণ করে উপস্থিত বিজেপি নেতৃত্ব সকলে। পাশাপাশি সভায় মিঠুন চক্রবর্তী বক্তব্যেও তৃণমূলকে তীর্যক ভাষায় আক্রমণ করে, এছাড়াও এদিন সভায় দলীয় কর্মীদেরও গোষ্ঠী কোন্দল থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত তা থামিয়ে সকলে এক হয়ে নির্বাচনে ঝাপিয়ে পরতেও আহবান জানান মিঠুন চক্রবর্তী। রাজ্যের একাধিক জায়গায় এবছরের সরস্বতী পূজোয় বাধা দানের যে অভিযোগ উঠেছিলো তা নিয়েও শাসক দলকে নিশানা করেন অভিনেতা মিঠুন।এদিন নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে জনসমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নদিয়ার ভালুকায় পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক মিঠুন চক্রবর্তীর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা