নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপির বিজয় মিছিলে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা Agnimitra Paul। এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র সাদা শাড়ি প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “তার সাদা শাড়িতে কোনও রক্তের দাগ নেই বলে দেখানো হয়। আগামী দিনে বিভিন্ন তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। তখন বোঝা যাবে সেই সাদা শাড়ির ভিতরে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে Agnimitra Paul বলেন, “মহারাণীর মতো ঘুরতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহারাজের মতো নিরাপত্তা নিয়ে চলাফেরা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার আসার পর মন্ত্রীদের জন্য একটি গাড়ি ও সীমিত নিরাপত্তাকর্মী রাখা হয়েছে। দেশের জ্বালানির পরিস্থিতির কথা মাথায় রেখে ন্যূনতম গাড়ি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।” এছাড়াও তিনি দাবি করেন, শুধু কলকাতা নয়, শিল্পাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলেন তিনি। যদিও All India Trinamool Congress-এর পক্ষ থেকে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
राजनीति
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্র পালের
নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপির বিজয় মিছিলে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা Agnimi...

निर्विक बांग्ला, श्याम दास, आसनसोल:
रविवार को आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र में भाजपा की विजय रैली में शामिल होकर उन्होंने तृणमूल कांग्रेस नेतृत्व पर कटाक्ष किया।|निर्भीक बांग्ला फोटो
