নির্ভীক বাংলা , আসানসোল | কুলটি, ২১ এপ্রিল: প্রচারের শেষ দিনে বাংলার মাটিতে এসে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা এলাকায় এক জনসভা থেকে তিনি “অনুপ্রবেশকারী মুক্ত বাংলা” গড়ার ডাক দেন। এদিন অমিত শাহ শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে এসে বরাকরের বালতোড়িয়ার গণেশ মেলা ময়দানে অনুষ্ঠিত সভায় যোগ দেন। সভাটি ছিল ভারতীয় জনতা পার্টি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার-এর সমর্থনে। বক্তব্যের শুরুতে স্থানীয় দেবদেবীর নাম করে প্রণাম জানান তিনি। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে তীব্র আক্রমণ করে বলেন, বাংলার ভবিষ্যৎ নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে বাঙালি মুখ্যমন্ত্রী হবেন না—এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলার মাটিতে জন্ম ও ভাষার সঙ্গে যুক্ত ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করা হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের দিন দুষ্কৃতীদের ঘরে থাকার পরামর্শ দেন এবং পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। সভা থেকে অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুব সমাজের স্বার্থের বদলে ব্যক্তিগত রাজনৈতিক উত্তরাধিকার নিয়েই বেশি চিন্তিত। তিনি দাবি করেন, নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নিজের ঘনিষ্ঠ ব্যক্তিকে সেই পদে বসাতে পারেন—এই ইস্যু তুলে ভোটারদের কাছে প্রশ্নও ছুঁড়ে দেন। এদিন তিনি একাধিক প্রতিশ্রুতির কথাও বলেন— গরিবদের প্রকল্প বন্ধ করা হবে না, বরং নতুন প্রকল্প চালু করা হবে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা বেকার যুবকদের ভাতা গর্ভবতী মহিলাদের এককালীন আর্থিক সহায়তা রাজ্যে আয়ুষ্মান প্রকল্প চালুর আশ্বাস সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ শিল্প প্রসঙ্গেও তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, গত ১৫ বছরে কুলটি-বরাকর অঞ্চলের ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এলে তা পুনরুজ্জীবিত করা হবে। ভোটের আগে এই সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে এলাকায়।
राष्ट्रीय
কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, ‘অনুপ্রবেশকারী মুক্ত বাংলা’র ডাক অমিত শাহ-র
নির্ভীক বাংলা , আসানসোল | কুলটি, ২১ এপ্রিল: প্রচারের শেষ দিনে বাংলার মাটিতে এসে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার কু...

निडर बंगाली, आसनसोल। कूल्टी, 21 अप्रैल:
प्रचार के आखिरी दिन देश के गृह मंत्री ए.एम|निर्भीक बांग्ला फोटो
